✕

সর্বশেষ :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭ লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের হুতির লাগাতার হামলায় বিপর্যস্ত সৌদি, বাড়ছে মৃত্যুর মিছিল তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৮, আহত ৪৬ কুয়াশা পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে ‘দলের সবারই বিশ্বাস ছিল ৪৩০ রান তাড়া করতে পারবো’ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম 'ট্রাম্প মহাসাগর' দিতে গুগলকে ফোন তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন ইরান কি সৌদি-হুতি সংঘাত মেটাতে পারবে?

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৩, | ১৩:১৬:৪৩ |

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৩৫ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৮৫ জন, মিরপুর বিভাগ ১৬১ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭টি মোবাইলফোন, নগদ ৬৫৫০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।  

ডিএমপি আর জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..