✕

সর্বশেষ :
সিলেটের যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর পর্যটকদের বিকেল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি কমলো স্বর্ণের দাম স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন

ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২২, | ১২:০৪:৫১ |

ফ্রান্সে দাঙ্গা এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলনের মধ্যে যোগসূত্র থাকার দাবি করেছে ফক্স নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এতে নয়টি দেশে ১০১টি সংগঠনকে চিহ্নিত করার কথা বলা হয়েছে, যেগুলোকে একটি ‘লাল-সবুজ বিক্ষোভ নেটওয়ার্কের’ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফক্স নিউজের জ্যেষ্ঠ সম্পাদক আসরা নোমানির করা অনুসন্ধান অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভের সমন্বয়, আয়োজন ও প্রচারে এসব সংগঠন ভূমিকা রাখছে। প্রতিবেদনে ‘লাল-সবুজ’ শব্দবন্ধ দিয়ে ইসলামপন্থী ও কমিউনিস্ট গোষ্ঠীগুলোকে বোঝানো হয়েছে।

‘গ্লোবাল ক্যাওস ইনকরপোরেটেড গ্রোজ টু ১০১ গ্রুপস’ শিরোনামের ওই প্রতিবেদনে ফ্রান্সভিত্তিক সংগঠন ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিসের (আইএপি) নাম উঠে এসেছে। ফক্স নিউজের দাবি, সংগঠনটি ফ্রান্স ও ভারতের বিক্ষোভের বার্তার মধ্যে সংযোগ স্থাপনে ভূমিকা রাখছে। ম্যানহাটনভিত্তিক পিপলস ফোরামের সঙ্গেও এর অংশীদারত্ব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক পুঁজিবাদবিরোধী সংগঠন প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালের (পিআই) কর্মকাণ্ডও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। গত ১৬ অক্টোবর নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক ব্রিফিংয়ে সংগঠনটি ফ্রান্স, স্পেন, ভারত ও আলবেনিয়ায় চলমান বিক্ষোভ নিয়ে আলোচনা করে।

ওই ব্রিফিংয়ে প্রশ্ন তোলা হয়, ‘নতুন বিদ্রোহগুলো কি এমন সংগঠিত শক্তি অর্জন করতে পারবে, যা এসব পরিস্থিতির পরিবর্তন ঘটাতে সক্ষম?’ পাশাপাশি সংগঠনটি জানায়, ‘প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল এসব শক্তিকে সমর্থন ও তাদের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করছে।’

নোমানির অনুসন্ধানে আরও বলা হয়েছে, ইউরোপের অস্থিরতার পক্ষে প্রচার চালাতে কমিউনিস্টপন্থী বিভিন্ন সংগঠনের নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এ তালিকায় রয়েছে ব্রেকথ্রু নিউজ, কোডপিঙ্ক এবং পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন। প্রতিবেদনের দাবি, সাংহাইয়ে বসবাসরত মার্কিন বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা নেভিল রয় সিংহাম এসব সংগঠনকে অর্থায়ন ও সহায়তা দিয়ে থাকেন।

গত ১৪ অক্টোবর ব্রেকথ্রু নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে সিংহামের স্ত্রী ও কোডপিঙ্কের সহপ্রতিষ্ঠাতা জোডি ইভান্স বলেন, ‘আমি চাই, মানুষ ফ্রান্স, স্পেন ও ভারতের দিকে তাকিয়ে প্রশ্ন করুক—আমরা কোথায়? আমরা রাস্তায় নামছি না কেন?’

অন্যদিকে, ডিসইনফোল্যাব নামের একটি এক্স অ্যাকাউন্টের পোস্টে প্যারিসভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক ও আইএপির সচিব জয় ব্যানার্জিকে নিয়ে দাবি করা হয়েছে। পোস্টটিতে বলা হয়, তিনি আগে ফরাসি শ্রমিক ইউনিয়ন সিজিটি-এর প্রতিনিধি ছিলেন এবং ফরাসি কমিউনিস্ট পার্টির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।

তবে প্রতিবেদনে উল্লিখিত সংগঠনগুলোর মধ্যে কথিত যোগসূত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে করা দাবিগুলোর স্বাধীন যাচাইয়ের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে এসব দাবিকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচনার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..