✕

সর্বশেষ :
হাসিনা আমলের চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের দেশে ফেরানো অগ্রাধিকার তালিকায় নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা! ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’ বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০ প্রতিবাদের নামে তাণ্ডবের যৌক্তিকতা নেই: ফরাসি প্রেসিডেন্ট

প্রতিবাদের নামে তাণ্ডবের যৌক্তিকতা নেই: ফরাসি প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১৪:২৯:৪৮ |
দেশজুড়ে চলা বিক্ষোভ ও সহিংসতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাখোঁ বলেন, প্রতিবাদের নামে বিক্ষোভকারীরা যে তাণ্ডব চালিয়েছে তার কোনো যৌক্তিকতা নেই। রয়টার্স জানিয়েছে এ খবর।

এসময় সহিংসতা এবং লুটপাটে জড়িতদের বিচারের মুখোমুখি করার ঘোষণাও দেন তিনি। সেইসাথে সহিংসতায় যে ক্ষতি হয়েছে জড়িতদের তার ক্ষতিপূরণ দিতে হবে বলেও উল্লেখ করেন ম্যাখোঁ। এই নৈরাজ্যের জন্য উগ্র বামপন্থি গোষ্ঠীদের দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ জেরে দ্বিতীয় রাতের মত বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এসময় প্যারিসসহ বেশ কয়েকটি শহরে সহিংতায় জড়ায় তারা।

দেশব্যাপী এই বিক্ষোভে প্রায় আড়াই হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান। এক মাসে আহত হাজারের বেশি পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..