✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফুটপাতে ফের দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৫, | ১৩:৪৩:৪৬ |

ঢাকার ফুটপাত দখল করে উচ্ছেদের পর আবারও দোকানপাট স্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর সব এলাকায় হকার বসার সুযোগ থাকবে না। সরকার নির্ধারিত স্থানে হকার বসলে আপত্তি নেই। তবে শুক্র ও শনিবার এবং অনুমোদিত কিছু ফুটপাত ছাড়া অন্য কোনো স্থানে হকার বসতে দেওয়া হবে না।

ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, উচ্ছেদের পর পুনরায় সড়ক দখলের চেষ্টা করা হলে মালামাল ক্রোক করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।

তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনাও রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..