✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব শ্রীংলার সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০২, | ১০:৫৫:১৮ |

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল বলেন, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর বাসসের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে এ সময় আলোকপাত করেন। প্রধানমন্ত্রী বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।

করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি হাসপাতালের ব্যবস্থা রেখেছে। তিনি বলেন, যদি কেউ করোনাভাইরাস আক্রান্ত হয় তখন তাকে চিকিৎসার জন্য ঐ হাসপাতালে স্থানান্তর করা হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের আর্থ-সামাজিক সূচকগুলোর উন্নয়ন বিশেষ করে শিশু মৃত্যু হার হ্রাস থেকে নারী শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সাক্ষরতায় চমকপ্রদ সাফল্যের ভ‚য়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নেরও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..