✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আসামিদের বায়োমেট্রিক পরীক্ষার দাবি অপ্রতিমের মায়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ১৪:১৫:৪৯ |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তার ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটনে আসামিদের বায়োমেট্রিক পরীক্ষা ও প্রযুক্তিগত আলামত যাচাইয়ের দাবি জানিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান।

ড. নাহিদা বেগম বলেন, সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বায়োমেট্রিক পরীক্ষা, মোবাইল ফোনের তথ্য-উপাত্তসহ অন্যান্য প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক আলামত গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন। এসব আলামত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।

তিনি বলেন, আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি চাই, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।

অপ্রতিমের মা আরও বলেন, সন্তানের মৃত্যুর ঘটনায় তিনি কোনো পক্ষপাতমূলক তদন্ত চান না।

এ ছাড়াও তিনি তদন্তকারী সংস্থার প্রতি সব ধরনের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক আলামত যথাযথভাবে সংগ্রহ ও যাচাই করে দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..