✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই মাসের ‘পড়াশোনা’ শেষে গ্র্যাজুয়েট ৪ রোবট, এবার শুরু চাকরিজীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২০, | ১৪:২৪:৫৯ |

ভাবুন তো, একটি স্কুলে ঘণ্টা বাজল, আয়োজন হলো সমাবর্তনের। মঞ্চে একে একে উঠল চার ‘শিক্ষার্থী’। হাতে তুলে দেওয়া হলো ডিপ্লোমা। তবে তারা মানুষ নয়, চারটি রোবট। আর এই অদ্ভুত গ্র্যাজুয়েশনই হয়েছে চীনের হাংঝৌ শহরে।

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ রোবট স্কুলে দুই মাসের বেশি সময় প্রশিক্ষণ ও ব্যবহারিক অনুশীলন শেষে গ্র্যাজুয়েট হয়েছে চার রোবট। তাদের মধ্যে রয়েছে দুটি গাইড রোবট, একটি পরিদর্শন রোবট এবং একটি পিয়ানো বাজাতে সক্ষম রোবট।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে চার রোবটের হাতে তুলে দেওয়া হয় ডিপ্লোমা। প্রশিক্ষণ শেষ হলেও তাদের সামনে এখন আরও বড় দায়িত্ব। এবার তাদের পাঠানো হবে বিভিন্ন কর্মস্থলে।

দুটি গাইড রোবট কাজ করবে চীনা চিত্রকলা সিরিজ আর্কাইভ এবং হাংঝৌ রোবট স্কুলে। পরিদর্শন রোবটটি যাবে তিয়ানজিনে নেসলের একটি উৎপাদন কারখানায়। আর পিয়ানো বাজানো রোবটটির গন্তব্য দক্ষিণ কোরিয়া। সেখানে বিনোদনমূলক পরিবেশনায় অংশ নেবে এটি।

শুধু প্রশিক্ষণ দিয়ে রোবটকে কাজে পাঠানোই নয়, তাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা পরিচয় ব্যবস্থাও। স্কুলের অধ্যক্ষ চেন দিয়ানশেং প্রতিটি রোবটকে একটি করে শনাক্তকরণ কোড দিয়েছেন। তাঁর ভাষায়, এটি রোবটগুলোর কাজে নামার প্রস্তুতির আনুষ্ঠানিক সনদ।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি রোবটের জন্য এমন একটি স্বতন্ত্র শনাক্তকরণ কোড তৈরি করা হয়েছে, যা সহজে পড়া যায় এবং পরবর্তী সময়ে খুঁজে বের করাও সম্ভব। রোবটটির সক্ষমতা যাচাই, কোন কাজে তাকে নিয়োগ দেওয়া হবে এবং দীর্ঘমেয়াদে তার ব্যবস্থাপনা, সব ক্ষেত্রেই ব্যবহার করা হবে এই কোড।

অর্থাৎ, এই চার রোবটের জন্য ‘গ্র্যাজুয়েশন’ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়। প্রশিক্ষণ শেষে এবার তারা যাচ্ছে বাস্তব কর্মক্ষেত্রে। মানুষের মতো স্কুল, প্রশিক্ষণ, ডিপ্লোমা পেরিয়ে তাদের শুরু হচ্ছে নতুন এক ‘চাকরিজীবন’।

সূত্র: সামা 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..