✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাস করেও একাদশে ভর্তি হচ্ছে না প্রায় দেড় লাখ শিক্ষার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৫, | ১৪:০৮:০৬ |

দেশের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এক অভাবনীয় বৈপরীত্য দেখা দিয়েছে। সরকারি-বেসরকারি কলেজগুলোতে মোট আসন রয়েছে ২৫ লাখেরও বেশি, তবে এবার তার অর্ধেক আসনও পূরণ হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একদিকে উত্তীর্ণ হওয়ার পরও প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনই করেনি, অন্যদিকে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও ফাঁকা থাকবে অর্ধেকের বেশি আসন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমানে মোট উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জন শিক্ষার্থী। তার বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে ৯ লাখ ৯৫ হাজার ২৩০টি। ফলে উত্তীর্ণ হয়েও ১ লাখ ৪৮ হাজার ২৩২ জন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াই শুরু করেনি। এ ছাড়া মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন।

তবে দেশের সব কলেজে এর প্রভাব সমান নয়। রাজধানী ও বড় শহরের নামি কলেজগুলোতে ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দের আসন নিয়ে তীব্র প্রতিযোগিতা রয়েছে। কিন্তু জেলা ও উপজেলা পর্যায়ের অনেক কলেজে ন্যূনতম সংখ্যক শিক্ষার্থী পাওয়া নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। যেমন, গাজীপুরের শ্রীপুরের বরমী ডিগ্রি কলেজে ৪০০ আসনের বিপরীতে এক-তৃতীয়াংশ আবেদনও জমা পড়েনি।

শিক্ষাবিদ ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থী কমার পেছনে বেশ কিছু মূল কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে ভালো মানের শিক্ষার আশায় স্থানীয় কলেজ ছেড়ে শিক্ষার্থীরা শহরমুখী হচ্ছে; আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে মাধ্যমিকের পরই কর্মজীবনে প্রবেশ করছে এবং বিপুলসংখ্যক ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়ে পড়াশোনা থেকে ছিটকে পড়ছে এবং মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও শিক্ষার পরিবেশের ঘাটতি শিক্ষার্থীদের কলেজ বিমুখ করছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘মানসম্মত শিক্ষার অভাব, দারিদ্র্য ও বাল্যবিয়ে শিক্ষার্থী ঝরে পড়ার প্রধান কারণ।’

অন্যদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ঝরে পড়া কমাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এবারও পরীক্ষা ছাড়া কেন্দ্রীয়ভাবে ভর্তি সম্পন্ন হচ্ছে। মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য উন্মুক্ত এবং ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..