✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মানুষ আগের চেয়ে কম কথা বলছে : গবেষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৭, | ০১:০৩:৩৬ |

আমরা কি হঠাৎ করেই গভীর আড্ডা দেওয়া বন্ধ করে দিয়েছি? ঠিক তা নয়। তবে দৈনন্দিন জীবনের ছোট ছোট কথোপকথনগুলো আমাদের অজান্তেই হারিয়ে যাচ্ছে। আর এর ফলেই আগের চেয়ে অনেক কম কথা বলছে মানুষ।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে মানুষের প্রতিদিন কথা বলার পরিমাণ বছরে গড়ে ৩৩৮টি শব্দ করে কমেছে। ১৫ বছরে সার্বিকভাবে মানুষের কথা বলা কমেছে বিশাল ২৮ শতাংশ! আগে মানুষ দিনে গড়ে ১৫,৯০০ শব্দ উচ্চারণ করত, যা কমে এখন দাঁড়িয়েছে ১২,৭০০ শব্দে।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিয়াস মেহলের গবেষক দল ২২টি গবেষণার তথ্য মেলাতে গিয়ে ঘটনাক্রমে এই চমকপ্রদ বিষয়টি আবিষ্কার করেন। প্রতিবেদনটি ‘পার্সপেক্টিভস অন সাইকোলজিক্যাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

কিন্তু কেন এমন হচ্ছে? স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়াকে আংশিক দায়ী করা হলেও মূল কারণটি হলো আমাদের চারপাশের স্বয়ংক্রিয় প্রযুক্তি। সেলফ-চেকআউট, মোবাইল অ্যাপে কেনাকাটা কিংবা জিপিএস-এর কারণে দোকানে বা রাস্তায় অপরিচিতদের সঙ্গে আমাদের ছোট ছোট কুশলবিনিময়গুলো পুরোপুরি হারিয়ে গেছে। তরুণ প্রজন্মের মধ্যে কথা কম বলার প্রবণতা সবচেয়ে বেশি হলেও বয়স্করাও এতে পিছিয়ে নেই।

অনেকেই ভাবতে পারেন, মুখে না বললেও তো আমরা মুঠোফোনে প্রচুর টেক্সট করছি। কিন্তু মনোবিজ্ঞানীদের মতে, লিখিত বার্তা কখনোই কণ্ঠস্বরের আবেগ, উষ্ণতা বা হাসির বিকল্প হতে পারে না। ছোট ছোট এই স্বতঃস্ফূর্ত কথোপকথনগুলো কমে যাওয়ার কারণেই বিশ্বজুড়ে মানুষের মধ্যে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..