✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে এক পাহাড়ের নিচে লুকিয়ে আছে ১০০ কোটি টনেরও বেশি বরফ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৭, | ০০:৫৭:০০ |

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের পাহাড়গুলোর নিচে লুকিয়ে আছে বিশাল এক বরফ-রহস্য। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখানকার পাহাড়ের পাথর ও ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) টন বরফ জমাট বেঁধে আছে। ‘রক গ্লেসিয়ার’ বা পাথুরে হিমবাহ নামক এসব স্তরে লুকিয়ে থাকা এই বরফ বিশ্বের এক বিশাল ও গুরুত্বপূর্ণ জলভাণ্ডার হতে পারে।

সাধারণ হিমবাহের বরফ বাইরে থেকে দেখা গেলেও, রক গ্লেসিয়ার ঢাকা থাকে পাথর আর বোল্ডারের পুরু স্তরে। তাই প্রচলিত রাডার দিয়ে এর পরিমাপ করা কঠিন। ইউনিভার্সিটি অব উটাহ-এর গবেষকরা তাই মাউন্ট টিম্পানোগোসের পাদদেশের হিমবাহে ‘গ্রাভিমিটার’ নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করেন। যন্ত্রটি মাধ্যাকর্ষণের সূক্ষ্ম পরিবর্তন মেপে মাটির নিচের লুকানো অংশের ত্রিমাত্রিক চিত্র তৈরি করে।

২৩২টি পরিমাপ শেষে দেখা যায়, এই হিমবাহের ৮৩ শতাংশই বরফ এবং ১৭ শতাংশ পাথর। এখানে বরফের গড় পুরুত্ব প্রায় ১৮.৮ মিটার বা ৬২ ফুট। শুধু এই একটি হিমবাহেই রয়েছে প্রায় ১৫ লাখ ঘনমিটার বরফ, যা ৬০০টি অলিম্পিক সুইমিং পুলের সমান! এই হিসাব থেকে গবেষকদের ধারণা, উটাহের ৮৩৬টি পাথুরে হিমবাহে মোট ১০০ কোটি টন বরফ রয়েছে। পুরো পশ্চিমাঞ্চলীয় যুক্তরাষ্ট্রে এর পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টন এবং বিশ্বজুড়ে তা হতে পারে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টন।

‘জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ: আর্থ সারফেস’-এ প্রকাশিত এই গবেষণা বিজ্ঞানীদের লুকানো জলভাণ্ডার সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বাড়লে এই পাথুরে হিমবাহগুলো অস্থিতিশীল হয়ে নিচের দিকের এলাকাগুলোর জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..