✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১৪:৫০:৩১ |

দেশের চার জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..