✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্পেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি তরুণের প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১৩:৪৬:৩০ |

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. ইউসুফ হাসান আলিফ (২৬) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (৩০ আগস্ট) বিকেলে মাদ্রিদের পালোস দে লা ফ্রন্তেরা মেট্রো স্টেশন সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ স্পেনে ফুড ডেলিভারির কাজ করতেন। তার জন্ম ঢাকায় এবং তার বাবার নাম আব্দুল মোতালিব। বর্তমানে মরদেহটি স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হঠাৎ করে সাইকেলের গ্যারেজটিতে আগুন লাগে এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু গ্যারেজের ভেতর আটকা পড়ায় ইউসুফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যারেজে রাখা বৈদ্যুতিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সেখানে কোনো নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..