✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাইডেনের জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে হতাশ ইমরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৪, | ০৬:৪০:৩৪ |

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আসন্ন জলবায়ু সম্মেলনে পাকিস্তানকে না রাখায় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান হতাশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মোট ৪০ জন বিশ্ব নেতাকে এ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।

এতে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকায় আসবেন। আগামী ২২ ও ২৩ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই মুহুর্তে জন কেরি আরব আমিরাত সফর করছেন। সেখান থেকে ভারত হয়ে তিনি বাংলাদেশ আসবেন।

কিন্তু, আমন্ত্রিত অতিথিদের তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে হতাশ হয়েছেন ইমরান খান। তাছাড়া এশিয়ায় পাকিস্তানের কাছাকাছি তিন দেশ (আরব আমিরাত, ভারত, বাংলাদেশ) সফর করলেও জন কেরি পাকিস্তান যাচ্ছেন না। এক টুইটে ইমরান খান হতাশা প্রকাশ করে জানিয়েছেন, পাকিস্তানকে জলবায়ু সম্মেলনে দাওয়াত না দেওয়ায় তিনি অবাক হয়েছেন। তাছাড়া নিজেদের অভিজ্ঞতা থেকে শেখার জন্য যে কোনও রাষ্ট্রকে সহায়তা করতেও পাকিস্তান প্রস্তুত বলেও জানান ইমরান।

এদিকে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, পাকিস্তান আমন্ত্রণ না পেলেও রাশিয়া এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত চীনও বাইডেনের ৪০ টি দেশের তালিকায় নাম লিখিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..