✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ২০:৪৪:৫৪ |
কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রীর বড় ভাই হারুনুর রশীদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক নির্মূলে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে বক্তব্য দিতে দাঁড়ান অধ্যক্ষ আবদুল মালেক। বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ জ্ঞান হারিয়ে টেবিলের ওপর পড়ে যান তিনি।

ঘটনার পরপরই উপস্থিত প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সমাবেশে উপস্থিত এক সাংবাদিক জানান, অধ্যক্ষ আবদুল মালেক বক্তব্য শুরুর প্রায় তিন মিনিটের মধ্যেই আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে যান। মুহূর্তের মধ্যেই উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..