✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩০০তম ম্যাচে নাইটের দুর্দান্ত সেঞ্চুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ০৫:৩১:২২ |
৯৭ থেকে বাঁহাতি স্পিনার শ্রী চারানিকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় ঠিকমতো খেলতে পারলেন না হিদার নাইট। তার ব্যাটের কানায় লেগে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে জমাতে পারলেন না উইকেটকিপার। শেষ মুহূর্তে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে পারলেন না ফিল্ডারও। মাইলফলকের উপলক্ষ দারুণ সেঞ্চুরিতে রাঙালেন ইল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
 
 
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে রোববার ভারতের বিপক্ষে ৯১ বলে ১০৯ রানের ইনিংস খেলেন নাইট। ১৫ চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি।
 
 
আন্তর্জাতিক ক্রিকেটে নাইটের ৩০০তম ম্যাচ এটি। ইংল্যান্ডের তৃতীয় ও বিশ্বের অষ্টম নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ম্যাচ শুরুর আগে ৩০০ লেখা বিশেষ জার্সি তার হাতে তুলে দেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইসা গুহা।
 
 
 
চার বছরের বেশি সময় পর ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পেলেন নাইট। এই সংস্করণে ১৫৪ ম্যাচে সব মিলিয়ে তার সেঞ্চুরি হলো তিনটি, যার দুটিই বিশ্বকাপে। ২০১৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১০৬, পরে ২০২১ সালের সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০১।
 
৩৪ বছর ২৯৭ দিন বয়সে এই সেঞ্চুরি করলেন নাইট। ইংল্যান্ডের হয়ে উইমেন’স ওয়ানডেতে তার চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আছে শুধু জ্যানেট ব্রিটিনের, যিনি ১৯৯৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রান করেছিলেন ৩৮ বছর ১৬১ দিন বয়সে।
 
 
ইন্দোরে ষোড়শ ওভারে ট্যামি বিউমন্টের বিদায়ের পর তিন নম্বরে উইকেটে যান নাইট। তৃতীয় উইকেটে অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন তিনি।
 
 
নাইট পঞ্চাশে পা রাখেন ৫৪ বলে, ৪৪তম ওভারে ৮৬ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। পরের ওভারে রান আউটে শেষ হয় তার চমৎকার ইনিংস।
 
 
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ৫০ ওভারে করে ৮ উইকেটে ২৮৮ রান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..