✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খুলনায় জয়নুল ঢালী হত্যা: মামলার হোতা রফিকুল গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২৩:২৫:৩০ |

খুলনার রূপসা উপজেলার চাঞ্চল্যকর জয়নুল ঢালী ওরফে জয় ঢালী হত্যার হোতা রফিকুল ইসলাম হৃদয় ওরফে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের ৭ দিনের মধ্যে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল ও র‍্যাব-১ সদর কোম্পানি, উত্তরা ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম হৃদয় (৩০) রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামের এনতাজ আলীর ছেলে।

র‍্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রেম করে বিয়ে করার কারণে জয়নুল ঢালীর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন গত ১৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে জয়নুল কাজে যাওয়ার পথে রূপসা থানার ১ নম্বর আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে রফিকুল ইসলাম হৃদয়সহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে জয়নুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গলা কেটে তাকে হত্যা করে। 

এদিকে ১৬ আগস্ট নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর রফিকুল ইসলাম হৃদয় এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে হৃদয় একাধিকবার অবস্থান পরিবর্তন করে বলে জানায় র‍্যাব।

পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব তার অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার রফিকুল ইসলাম হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং অন্য জড়িতদের বিষয়ে আইনগত প্রক্রিয়ার তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..