সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

ঝিনাইদহে গণপিটুনিতে যুবক হত্যার ঘটনায় দুই মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২২:৪৮:২৫ |

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে হাবিব হোসেন নামে এক যুবক নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার এখনো কোনো মামলা না করলেও ঘটনার সময় আহত হওয়া সুমনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দুইশো থেকে তিনশত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। অপর মামলাটি করেছেন চুরি হওয়া গরুর মালিক বাদুরগাছা গ্রামের ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গত শুক্রবার রাতে বারবাজার এলাকায় গরু চুরি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে যশোর সদরের আরাপপুর গ্রামের হাবিব হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং সুমন হোসেন গুরুতর আহত হন।

ওসি বলেন, আহত সুমনের বড় ভাই বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। পাশাপাশি চুরি হওয়া গরুর মালিকও মামলা করেছেন। নিহতের পরিবার এখনো অভিযোগ না দিলেও তারা থানার সঙ্গে যোগাযোগ রাখছেন। কাউকে পিটিয়ে হত্যা করা আইনসম্মত নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি অপরাধের বিচার হওয়ার বিধান রয়েছে। ঘটনার তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের নিলুফা ইয়াসমিনের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। খবর পেয়ে স্থানীয়রা চোরদের সন্ধানে বের হন। রাত ৩টার দিকে পিরোজপুর বটতলা এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করে তারা। পরে তাদের বাদুরগাছা গ্রামে নিয়ে গেলে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হাবিব হোসেন নিহত এবং সুমন হোসেন গুরুতর আহত হন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ীদের পাশাপাশি গরু চুরির অভিযোগও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..