✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ১৪:৩৫:০৯ |

ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৮ বছর বয়সি অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা ও চুড়ি রয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার রাতে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করেন নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাড়ির পুলিশ সদস্যরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির দুই হাতে সনাতন ধর্মাবলম্বীর নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে। এছাড়া গলার অংশ কাটা রয়েছে বলে জানান তারা। স্থানীয়দের ধারণা, পাবনা কিংবা রাজবাড়ী থেকে মরদেহটি ভাসতে ভাসতে ফরিদপুরে এসেছে। মরদেহটিতে ক্ষতবিক্ষত বলেও তারা জানান।  

ফরিদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৫-৬ দিন আগে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তার পরিচয় শনাক্ত করার অবস্থা নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। কোনো তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..