✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ১৪:২১:৩৪ |

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে বৌলাই নদীর পানিতে ডুবে নিখোঁজ রুকাইয়া নুর (১০) নামে এক শিশু পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বৌলাই নদীর পিরিজপুর এলাকায় প্রায় ৪২ ঘণ্টা পর শিশুটির মরদেহ ভেসে ওঠে।

এর আগে গত শুক্রবার, ২১ আগস্ট দুপুর ২টার দিকেনিখোঁজ রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করে চলন্ত অবস্থায় হাউসবোট থেকে রুকাইয়া নুর নদীতে পড়ে যায়। 

‎খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করলেও নিখোঁজ রুকাইয়ার মরদেহ উদ্ধার করা যায়নি।

‎এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গেছে, নিহত রুকাইয়া নুর (১০) ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..