✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ১৬:৪৪:০০ |

নেত্রকোনায় গরুর জন্য কচুরিপানা কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নাইম মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের মল্লিকপুর হাওরে এ ঘটনা ঘটে।

নাইম ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। সে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনের বিল থেকে নৌকায় করে গরুর জন্য কচুরিপানা আনতে যায় নাঈম। দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার বাবা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিলের মধ্যে পানিতে পড়ে থাকতে দেখা যায় তাকে।

আটপাড়া থানার ওসি যুবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..