✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পরিত্যক্ত স্থানে পড়েছিল তরুণীর মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৪:১৩:২৯ |

মাদারীপুরের শিবচরে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামে পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাখরেরকান্দি দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..