✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১৪:৪৭:৪৩ |

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের টাকশাল ব্রিজ পাশে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৫টার দিকে কানসাট থেকে সোনামসজিদ বালিয়াদিঘি নিজ বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। তারা দুই জনের মধ্যে একজন ট্রাকের হেলপার ও অপরজন ট্রাকের লেবার ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা কাজ থেকে বাড়ি যাচ্ছিল। 

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, তারা দুইজন কানসাট থেকে বালিয়াদিঘি নিজ বাড়ি যাওয়ার সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। মুসলিমপুর টাকশাল ব্রিজ এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায়। 

পরে  একজন ভ্যান চালক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।  থানায় একটি অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে। পরে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..