✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিকল্প ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরেছেন ১২৭ যাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১৩:৫৯:০০ |

নেপালের কাঠমান্ডুতে দীর্ঘ সাত ঘণ্টা আটকে থাকার পর দেশে ফিরেছেন ১২৭ জন যাত্রী।গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর তারা ঢাকায় ফেরেন।

এর আগে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি না ছাড়তে পারায় সেখানে আটকে ছিলেন ওই যাত্রীরা। পরে বিকল্প উড়োজাহাজে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

জানা যায়, রোববার বিকেলে ঢাকার উদ্দেশে উড্ডয়নের আগে ফ্লাইটটিতে ত্রুটি ধরা পড়ে। পরে যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় সাত ঘণ্টা পর বিকল্প উড়োজাহাজে করে সোমবার রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ফ্লাইটটির নম্বর ছিল বিজি-৩৭২। রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর এতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।

 পরে আটকেপড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপকের তথ্য অনুযায়ী, ১২৭ যাত্রীকে ফিরিয়ে আনতে রাত ১০টায় ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। পরে ওই বিকল্প উড়োজাহাজে করে যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..