✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৫:১৭:১৭ |

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..