✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুবদল কর্মী ফখরুল হত্যা: প্রধান অভিযুক্ত ইব্রাহিম গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৪:৪৭:০৪ |

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় গুলি করে যুবদলকর্মী ফখরুল শেখকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শ্যুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার ওরফে কাটাপ্পাকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

গতকাল শনিবার রাত ১১টার দিকে যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স ইব্রাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুরে ঝটিকা অভিযান চালানো হয়। সেখানে একটি বাড়ি ঘিরে তাকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

গত ১১ আগস্ট দিবাগত রাত ১টার দিকে ফখরুল রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামে ফখরুল তার নিজ ব্যাবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুরুতর আহত হলে ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফখরুল নৈহাটি গ্রামের বাসিন্দা এবং রূপসা কলেজের ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। বর্তমানে তিনি যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই ছায়া তদন্ত চালিয়ে আসছিল র‌্যাব। একপর্যায়ে গোপন সংবাদের সূত্র ধরে ইব্রাহিমের যশোরে অবস্থানের তথ্য পাওয়া যায়। তাকে রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..