✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:২৬:৩৩ |

নড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় আল আমিন (২৩) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মোহাম্মদ মফিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। চালকের সহকারী (হেলপার) আল-আমিন ট্রাকের পিছনে চাকা পরীক্ষা করছিলেন। এ সময়ে যশোর থেকে নড়াইল অভিমুখী একটি প্রাইভেটকার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা আল আমিনের মৃত্যু হয়। 

এ সময় প্রাইভেটকারে থাকা আরও ৩ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..