✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের আশায় ইরান ১ মিনিটও বসে থাকবে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৫, | ০৬:৩৩:৫৬ |

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় ইরান ১ মিনিটের জন্যও বসে থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষ যদি সত্যিই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমাদের কাছে স্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা উঠে গেছে, তা হলে ইরানও প্রতিশ্রুতিতে ফিরে আসবে।

বুধবার ফার্সি নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে রুহানি এসব কথা বলেন। খবর ইরনার।

ইরানি প্রেসিডেন্ট জানান, সর্বোচ্চ নেতার ঘোষিত স্লোগান বাস্তবায়ন অর্থাৎ উৎপাদনের প্রতি পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণকে তার সরকার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গণ্য করবে এবং এর ওপর বিশেষ গুরুত্ব দেবে।

এর আগে রোববার ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার পরোয়া করি না আমরা। সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভরশীল করে ফেলা যাবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..