✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ১৩:৫৪:৪৬ |

সিলেটে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই পর্বতপুর এলাকার একটি বাসা থেকে রাকিব (২২) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কালেঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি লাউয়াই পর্বতপুর এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন একটি বাসায় ভাড়া থাকতেন এবং লাউয়াই এলাকার কাউসার মিয়ার অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। রাকিবের পরিবার দাবি করছে সে মানসিকভাবে অসুস্থ ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..