✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাহাড় ধসে মুম্বাইয়ে নিহত ৫, নিখোঁজ অনেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:১১:১৯ |

মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে চারটার দিকে ঘাটকোপারের চিরাগ নগর এলাকার এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি ঢালের একটি অংশ আচমকা ভেঙে পড়ে নিচে থাকা দুই-তিনটি ঘরবাড়ির ওপর আছড়ে পড়ে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরো চার থেকে পাঁচজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং জাতীয় দুর্যোগ সাড়াদানকারী দল (এনডিআরএফ)। মাটি চাপা পড়ে থাকা জীবিত মানুষদের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করতে বিশেষ ভিকটিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনায় সোহেল আনসারী ও মোহাম্মদ আনসারী নামের দুই তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং অতিরিক্ত পৌর কমিশনার অবিনাশ ঢাকনে। মেয়র ঋতু তাওড়ে নিহতদের পরিবারের জন্য জেলা কালেক্টর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার গণেশ শিন্ডে জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..