✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ: কেমন হচ্ছে প্রথম টেস্টের উইকেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৩:৩১:২৩ |

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের উইকেট নিয়ে ধোঁয়াশায় আছে অস্ট্রেলিয়াও। ডারউইনের এই মাঠে টেস্টের স্বাদ পাবেন বলে দর্শকরা যেমন উচ্ছ্বসিত, উচ্ছ্বাস কিউরেটর-মাঠকর্মীদেরও। তবে তার আগে যেন মিরপুরের মতোই রহস্যে ঘেরা পিচ। কেমন হবে ডারউইন টেস্টের ২২ গজ? 

এবার এ নিয়ে ধারণা দিলেন ভেন্যুটির কিউরেটর। তিনি জানিয়েছেন, এমন পিচ তৈরি করা হচ্ছে যেখানে বলের গতিবিধি হুট করে বদলে যাবে না, আবার শুরুতে ব্যাটাররা সুবিধা পাবেন। 

'প্রতিপক্ষ বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল। তাই আমরা কনসিস্টেন্ট পিচ চাই যেটা খেলার জন্য ভালো হবে। আমরা সব কিছু নিয়ে গর্বিত। ছেলেরা এখানে আছে কয়েকদিন হলো। ভেন্যুটারও ক্রমশ উন্নতি হচ্ছে। এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ভালো সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার।'

তাই বলে বোলারদের মন খারাপের কিছু নেই। শৃঙ্খলা রেখে বল করলে তারাই করতে পারেন রাজত্ব, 'চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট চ্যালেঞ্জিং হয়ে উঠতেই পারে। তবে আমরা কনসিস্টেন্ট পিচ তৈরির চেষ্টাই করেছি। পিচে এডজাস্টমেন্ট জরুরী। টিপিক্যাল অস্ট্রেলিয়ান পিচ বলতে যা বোঝায়, আসলে দেশের সব পিচ তেমনই আচরণ করে। তাই এখানেও ব্যতিক্রম হবে না। আমি আশা করছি কনসিস্টেন্ট গুড ব্যাটিং উইকেট থাকবে। বোলাররা পরিশ্রমের সুফল পাবে।'

বহুল আলোচিত এই উইকেট তৈরিতে চাপ অনুভব করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'না, কোনো চাপ অনুভব করিনি। যেভাবে করলে ভালো হবে, সেভাবেই আমি নিজের সেরাটা দিয়েছি। এখানে খেলা হচ্ছে, এটা বাস্তবায়ন করার পেছনে অনেক উচ্ছ্বাস-উল্লাস জড়িত। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে তো চাপ অনুভব করে লাভ নেই। আমরা আমাদের সম্ভাব্য সেরা পিচই বানিয়েছি।'

ডারউইনের সংশ্লিষ্টদের চাওয়া, দারুণ একটি টেস্ট উপহার দিয়ে ভবিষ্যতেও নিয়মিত টেস্ট আয়োজনের দায়িত্ব পাওয়া। কিউরেটর বলেন, 'সুযোগ-সুবিধার দিক থেকে আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলেছি যে সবাই এখানে কাজ করতে মুখিয়ে থাকে। তাই অবশ্যই আপনি এখানে হাই লেভেল ক্রিকেট আয়োজন করতে চাইবেন, যা আমরা ধারাবাহিকভাবেই করতে চাই।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..