✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ২০:৪৪:০০ |

আগামী বছরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে খেলার সময় বাড়তি কোনো চাপ অনুভব করবেন না বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা।সাম্প্রতিক বছরগুলোতে সব ধরনের ফরম্যাটে দেশটি ধারাবাহিক ভালো পারফরম্যান্স তার এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিশেষ করে লর্ডসে ২০২৫ সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় তাদের এই সাফল্যের অন্যতম নিদর্শন। দলের পারফরম্যান্সের উন্নতির ফলে প্রোটিয়াদের ঘিরে প্রত্যাশা বেড়েছে ঠিকই। তবে রাবাদা নিশ্চিত, আগামী বছর যখন বিশ্বকাপ শুরু হবে, তখন এই বাড়তি মনোযোগ কোনো বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়াবে না।

সম্প্রতি জোহানেসবার্গে ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু ও ব্র্যান্ড ঘোষণার আনুষ্ঠানিক অনুষ্ঠানে আইসিসি-কে রাবাদা বলেন, আসলে আমরা আয়োজক দেশ হওয়ায় বিষয়টির সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে বলে আমার মনে হয়।ডানহাতি এই পেসার আরও বলেন, এটা অনেকটা স্বাধীনতার মতোও। ঘরের মাঠে খেলার কারণে কোনো চাপ বা জেতার আবশ্যিক তাগিদ আমি অনুভব করছি না। বরং মনে হচ্ছে, আমরা নিজেদের আঙিনায় আছি এবং এই দুর্গ রক্ষা করতে যাচ্ছি। আমার কাছে বিষয়টির অর্থ এটাই দলের প্রতীক বা ব্যাজকে প্রতিনিধিত্ব করা।

১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এমসিজি-তে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামের সেই অবিস্মরণীয় স্পেল থেকে রাবাদা আজও অনুপ্রেরণা পান। আকরামের ম্যাচ-জয়ী সেই পারফরম্যান্স পাকিস্তানকে ম্যাচের মোড় ঘোরাতে এবং তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জিততে সহায়তা করেছিল।

রাবাদাও এখন দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত ২০২৭ বিশ্বকাপে দলের জন্য ঠিক তেমনই কোনো ম্যাচ-নির্ধারণী পারফরম্যান্স উপহার দিতে চান। রাবাদা বলেন, অতীতের বিশ্বকাপের একটি মুহূর্ত যা আমি কখনোই ভুলব না। আমি একজন বোলার, তাই আমি বোলারদের প্রসঙ্গেই আসব। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসিম আকরামের সেই বোলিং।

ডানহাতি এই পেসার আরও জানান, ওয়াসিম আকরামে যেভাবে প্রতিপক্ষের স্টাম্প উপড়ে ফেলেছিলেন এবং দেশের জন্য জয় ছিনিয়ে আনার পথে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন, তা ছিল দেখার মতো। তার মধ্যে ছিল গতি ও অসাধারণ দক্ষতা। তার উপস্থিতি ও প্রবল উদ্দীপনা বুঝিয়ে দিচ্ছিল, তিনি কতটা দৃঢ় সংকল্প নিয়ে খেলতে নেমেছিলেন।

আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত জিম্বাবুয়ে ও নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ১৪তম  ওয়ানডে বিশ্বকাপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..