সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

‘সে কি সত্যিই ১৫?’ সূর্যবংশীর বয়স নিয়ে ব্রেট লির বিস্ফোরক মন্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৩:৪৭:৩৭ |

ভারতের উঠতি ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে ভারতের বাইরে এখনও নানা প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। তবে বয়স নিয়ে বিতর্ককে গুরুত্ব না দিয়ে এই তরুণ ক্রিকেটারের প্রতিভার প্রশংসা করেছেন তিনি।

বৈভবের বয়স বর্তমানে ১৫ বছর। কিন্তু তার ব্যাটিং দক্ষতা, আত্মবিশ্বাস ও পরিণত পারফরম্যান্স দেখে অনেকের কাছেই বিষয়টি অবিশ্বাস্য মনে হয়। গত এক বছরে বয়স নিয়ে আলোচনা কিছুটা কমলেও ভারতের বাইরের ক্রিকেট মহলে এখনও প্রশ্নটি উঠছে বলে জানিয়েছেন ব্রেট লি।

ব্রেট লি বলেন, ভারতের বাইরে গেলে প্রায়ই তাকে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন শুনতে হয়। ‘সে কি সত্যিই ১৫?’—এটাই যেন তাকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়।

অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা বলেন, বৈভবের বয়স ১৫, ১৬, ১৭ কিংবা ১৮—যাই হোক না কেন, সেটি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তার ক্রিকেটীয় সামর্থ্যই আসল বিষয়।

এক সাক্ষাৎকারে লি বলেন, ‘সে অসাধারণ। ভারতের বাইরে সবাই প্রশ্ন করে, সে কি সত্যিই ১৫? “সে কি ১৫?”—বিশ্বজুড়ে সম্ভবত এটাই তাকে নিয়ে সবচেয়ে বড় আলোচনা। তার বয়স কত, সেটা নিয়ে আমি ভাবি না। সে যদি ১৫ হয়, দারুণ। আর যদি ১৭ বা ১৮ হয়, তাতেই বা কী? এই ছেলে ক্রিকেট খেলতে পারে।’

বৈভবকে ভারতের জন্য দারুণ এক আবিষ্কার হিসেবে উল্লেখ করে লি বলেন, এই তরুণ ব্যাটার ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।

আইপিএলে বৈভবের পারফরম্যান্সেরও প্রশংসা করেন ব্রেট লি। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ৯৭ রানের ইনিংসটির কথা উল্লেখ করেন তিনি।

লি বলেন, ‘সে খুব অল্প সময়ের মধ্যেই আইপিএলে আলো ছড়িয়েছে। হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রানের ইনিংসে সে অস্ট্রেলীয় বোলারদের সামলেছে। তারা প্রচণ্ড গতিতে বল করছিল, আর সে প্রায় মুখের সামনে থেকে বল হুক করে সীমানাছাড়া করেছে। সে সঠিক ক্রিকেটীয় শট খেলছে এবং কোথা থেকে যেন অসাধারণ শক্তি বের করে আনছে।’

তবে বৈভবের ক্রিকেটীয় দক্ষতার চেয়ে তার মানসিক দিকটি নিয়েই ভবিষ্যতে বেশি কাজ করতে হবে বলে মনে করেন লি। তার মতে, এত অল্প বয়সে অতিরিক্ত চাপ দেওয়া ঠিক হবে না।

তিনি বলেন, ‘তার ফর্ম বা ব্যাটিং নিয়ে সমস্যা হবে না। সমস্যা হতে পারে শুধু তার মানসিকতায়। তাকে এখনও শিশু হিসেবেই থাকতে দিতে হবে। তার ওপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়।’

বৈভবের ছক্কা মারার দক্ষতার কথাও উল্লেখ করেন ব্রেট লি। তিনি জানান, বৈভবের মতো ভালো হুক ও পুল শট খেলা ব্যাটারের বিপক্ষে বোলিং করতে তিনি বরং উপভোগ করতেন।

লি বলেন, ‘কেউ যদি ভালো হুকার বা পুলার হয়, সেটা আমি পছন্দ করতাম। কারণ তখন বিষয়টি একটা প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়। আমি আগে পরিকল্পনা করতাম, এরপর তার দিকে একটি শর্ট বল ছুড়ে দেখতাম সে কী করে। সে হয়তো আমাকে ছক্কাও মারতে পারে। কিন্তু তাতে আমি পরেরবার একই ধরনের বল করতে নিরুৎসাহিত হতাম না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..