✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ১৯:৫৩:৫৯ |

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সিয়াম কোটচাঁদপুর উপজেলার হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরের পাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যায় সিয়াম। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। 

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..