সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যঙ্গেল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের ৭ যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ জাতীয় আরো খবর..