✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৮:৪০:১২ |নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার রাত এগারোটার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় ছুরিকাঘাতে আহত হন নিহত হয়েছিলো এই ডালিম। নিহত ডালিম আলী ঐ এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ডালিমের সঙ্গে মাদক ব্যবসায় অভিযুক্ত শুভকরদী এলাকার হাবিবের (২০) দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে ছুরি দিয়ে আঘাত করে হাবিব। হাবিব চিহ্নিত মাদক ব্যবসায়ী 'ব্ল্যাক জনি'র অনুসারী বলে পরিচিত।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আহত অবস্থায় ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।