✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতকে কেন্দ্র করে বন্দুক হামলা, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১০:৪৩:৫৮ |

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল এলাকায় পারিবারিক সংঘাতকে কেন্দ্র করে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (স্থানীয় সময়) সকালে এ ঘটনা ঘটে। 

নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের তদন্ত ব্যুরো জানিয়েছে, সকাল ৮টার কিছু আগে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাকিদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় শেরিফ টনি ডারডেন জানান, ঘটনায় জড়িত সবাই একই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত ব্যুরো জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

শেরিফ ডারডেন আরও বলেন, ঘটনার আগে ওই পরিবারের সঙ্গে শেরিফ কার্যালয়ের কোনো ধরনের পূর্ব যোগাযোগ বা অভিযোগের তথ্য পাওয়া যায়নি। কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..