সর্বশেষ :
আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

লোহিত সাগর

ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১০:৩৮:১৯ |

ইয়েমেন উপকূলে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। হামলার পর জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে বাণিজ্যিক নৌপরিবহনের জন্য ‘গভীর উদ্বেগজনক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

গত মঙ্গলবার হামলার পর ইয়েমেনি বাহিনীর উদ্ধার অভিযানে জাহাজটির ১৪ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ইয়েমেনের মোখা বন্দরে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, এমএসভি ফাইজে নূরে অলিয়া নামের জাহাজটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়। হুতি বিরোধী ইয়েমেনি ন্যাশনাল রেজিট্যান্স ফোর্স (গার্ডস অব দ্য রিপাবলিক) জানিয়েছে, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করেন।

ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সানোয়াল জানান, জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেটি উল্টে গিয়ে ডুবে যায়। ইয়েমেনি কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করেছে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত দেশটির দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে। ভারত এই হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ উল্লেখ করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত মাসে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি বাড়িয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

তথ্য সূত্র- এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..