✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল কামানের গোলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১২:৩১:১৯ |
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের গালফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর ব্যাগ থেকে আমেরিকার গৃহযুদ্ধের (সিভিল ওয়ার) সময়কার চুরি হওয়া পাঁচটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ জুলাই বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় এক্স-রে স্ক্যানে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক কর্মকর্তা। পরে ব্যাগ তল্লাশি করে পাঁচটি ছোট কামানের গোলা পাওয়া যায়। এরপর বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

টিএসএর কর্মকর্তা জাস্টিন ডুপ্রে জানান আগে তিনি নিষ্ক্রিয় হ্যান্ড গ্রেনেড ও প্রশিক্ষণে ব্যবহৃত গোলাবারুদ দেখেছেন, তবে বিমানবন্দরে ঐতিহাসিক ও চুরি হওয়া সামরিক সামগ্রী উদ্ধারের ঘটনা এই প্রথম দেখলেন।

তিনি জানান, উদ্ধার হওয়া কামানের গোলাগুলোতে কোনো বিস্ফোরক ছিল না এবং সেগুলো নিষ্ক্রিয় ছিল। তবুও এগুলো সামরিক গোলাবারুদ হিসেবে বিবেচিত হওয়ায় বিমানে বহন করা নিষিদ্ধ।

পুলিশের তদন্তে জানা যায়, গোলাগুলো ফোর্ট মরগান থেকে চুরি করা হয়েছিল। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এগুলো আমেরিকার গৃহযুদ্ধের সময়কার ঐতিহাসিক নিদর্শন।

পুলিশ জানায়, এক কিশোর ফোর্ট মরগানের সংরক্ষণাগার থেকে গোলাগুলো নিয়ে তার দাদির ব্যাগে রেখে দেয়।

ওই নারী পুলিশকে জানান, তার ব্যাগে যে চুরি হওয়া কামানের গোলাগুলো ছিল, সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..