✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যশোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১৬:০৪:২৭ |

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার দুপুরে ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। রমজান হোসেন (২৩) ও নাফিজ ইকবাল (২০) নামের এই দুই যুবকের বাড়ি সদর উপজেলার আবাদ কচুয়া এলাকায়।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রমজান ও নাফিজকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশে জানায়, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। 

মো. মিরাজুল ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..