✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাসঃ মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ও অন্যরা কোয়ারেন্টাইনে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৮, | ১৯:২৮:৩২ |

করোনাভাইরাসে বিপর্যস্ত চীন সফর করে আসায় মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাতুলগা, পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও অপর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে বিশেষভাবে রাখা) নেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তারা পর্যবেক্ষণে থাকবেন।

গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে খালতমাজিন বাতুলগা বেইজিং যান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

সতর্কতার অংশ হিসেবে চীন থেকে ফেরার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টসহ অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্রঃ রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..