✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১১:১৮:০৫ |

রাশিয়ার একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগে একটি বিড়ালকে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। কারাগারে প্রবেশের আগেই বিড়ালটিকে আটক করা হয়। পরে তার গলায় থাকা বিশেষভাবে তৈরি দুটি কাপড়ের কলার থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস জানিয়েছে, কারাগারের কর্মীরা সংশোধনাগারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিড়ালটিকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার গলায় থাকা দুটি কাপড়ের কলারের ভেতর থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারা কর্মকর্তারা বিড়ালটির গলায় থাকা কালো রঙের চওড়া কলার খুলে পরীক্ষা করছেন। মাদকভর্তি কলার দুটি জব্দ করার পর প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার সঙ্গে কারা জড়িত, কীভাবে বিড়ালটিকে ব্যবহার করা হয়েছিল এবং পুরো পাচারচক্র কীভাবে পরিচালিত হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..