✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১৮:৪৭:১৩ |

সিলেটের বিশ্বনাথে বাড়ির পাশের ধানক্ষেত থেকে মকরম আলী (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের পাঠানোগাঁও গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহনুর আহমদ জানান, মকরম আলীর একমাত্র ছেলে প্রবাসে থাকেন। চার মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় স্ত্রীকে নিয়েই বসবাস করতেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মকরম আলী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..