✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ১৫:০১:৫৪ |মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিলুপ্ত প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার জেরিন চা বাগান থেকে বানরটি উদ্ধার করেন ওই বাগানের শ্রমিকরা। পরে বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
চা শ্রমিক খোকন মাদ্রাজি ও সাগর কাহার জানান, সকালে কাজে যাওয়ার সময় কয়েকজন চা-শ্রমিক রাস্তার পাশে একটি লজ্জাবতী বানর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। বানরটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছিল। তারা বানরটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবাশুশ্রূষা করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, আহত লজ্জাবতী বানরটিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বানরটিকে উদ্ধারকেন্দ্রে নেয়া হয়েছে। প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।