✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিচার বিভাগের শাসনে দেশ চলছে না, চলছে সরকারের শাসনে- শীর্ষেন্দু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৭, | ১৯:১৭:২৭ |

দিল্লির পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। দিল্লির রাজপথে সিএএ সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বাড়ছে। দিল্লির বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়েছে। রাস্তায় রাস্তায় আগুন জ্বলছে। সর্বত্র হিংসার ছবি। এখনও পর্যন্ত ৩৪ জন মৃত। সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনদের। দুশ্চিন্তার সারা দেশের মানুষ। প্রভাব পড়েছে বাংলাতেও।

দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, “দিল্লির পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি। ব্যাপারটা রায়টে দাঁড়িয়ে যাচ্ছে। এতগুলো মানুষ মারা গেল আমার মনটা খুবই খারাপ। প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি। সেখানকার বিচারপতিকে বদলি করা হয়েছে পাঞ্জাবে– সে খবর সকালবেলায় কাগজে পড়েছি। কিন্তু বিচারপতি বদলি হওয়ার সঙ্গে এর সম্পর্ক নেই। বিচার বিভাগের শাসনে তো দেশ চলছে না। দেশ চলছে সরকারের শাসনে।”

গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শীর্ষেন্দু। তিনি বলেন, “সরকার হাত গুটিয়ে বসে আছে। আবার দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। কিন্তু সংঘাত সৃষ্টিকারীদের সামলাবে কে? সোজা কথা ব্যাপারটা পলিটিকাল। সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইমিডিয়েটলি সরকারের শক্ত হওয়া দরকার এবং খুব স্বচ্ছ ভাবে কাজ করা উচিৎ।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..