✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই মেয়রের শপথঃ কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না, কাউকে ছাড়ব না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৭, | ১৯:০৮:২১ |

দুর্নীতিবাজ-অপরাধী কাউকে সরকার ছাড় দেবে না, আবারও এই হুশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজের ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি বরদাশত করা হবে না। এর পরও যদি কেউ দুর্নীতি করে, কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না। সে যেই হোক, আমি কিন্তু কোনো ছাড় দেব না।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন।

মেয়র ও কাউন্সিলরদের জনসেবা ঠিকমতো করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঢাকার উন্নয়নে মেগাপ্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন দুর্নীতি না করেন। কারণ আমরা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কেউ যদি দুর্নীতি করেন তাকে কিন্তু আমি ছাড়ব না। জনগণ যেন আপনাদের সেবা থেকে বঞ্চিত না হয়। মনে রাখবেন, জনগণ আপনাকে ভোট দিয়েছে সেবা করার জন্য।

ডেঙ্গুর উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আগে থেকেই সতর্ক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দুই মেয়রকে বলেন, ‘আপনারা নিয়ন্ত্রণে রাখবেন, মশা কিন্তু ভোট খেয়ে ফেলবে’।

তিনি বলেন, ঢাকায় যারা নির্বাচিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে কাজ করবেন। মশার উপদ্রব কমাবেন। ক্ষুদ্র প্রাণী হলেও মশা কিন্তু খুবই শক্তিশালী। মশাকে নিয়ন্ত্রণে রাখবেন। তা না হলে মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..