সর্বশেষ :
বন্যা পরিস্থিতি : দূষিত হতে পারে রিজার্ভারের পানি, বিশেষ পরামর্শ চট্টগ্রাম ওয়াসার ভয়াবহ রূপে খোয়াই নদী, বাঁধ ভেঙে লোকালয়ে বন্যা চট্টগ্রামের কিছু এলাকায় বন্যার পানি খানিকটা কমলেও বিপাকে স্থানীয় বাসিন্দারা বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের টুখেলকে ঘুমোতে দিচ্ছে না আর্লিং হালান্ডের বিধ্বংসী পরিসংখ্যান? বিশ্বকাপ ফাইনালের আগে লামিন ইয়ামালের বান্ধবীর অদ্ভুত আবদার যুক্তরাষ্ট্রের লাল কার্ড বিতর্কে চরম বিপাকে ফিফা সভাপতি এমবাপ্পের পেনাল্টি মিসে আলোচনায় ‘স্টাটার’, এই কৌশল কি এখন অকার্যকর? ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগেই নরওয়ের জার্সির স্টক শেষ

ফ্রান্স-মরক্কো ম্যাচে প্রথমবার থাকছে ব্যাকআপ ভিএআর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১০, | ০০:০৮:১০ |

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রযুক্তিগত কোনো বিঘ্ন যেন ম্যাচ পরিচালনায় প্রভাব না ফেলে, সে লক্ষ্যে নতুন ব্যবস্থা নিয়েছে ফিফা। মূল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পাশাপাশি প্রথমবারের মতো থাকছেন একজন ব্যাকআপ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (এভিএআর), যিনি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হবে ফ্রান্স-মরক্কোর এই হাইভোল্টেজ সেমিফাইনাল। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, ফিফার ভিএআর প্রোটোকল অনুযায়ী ব্যাকআপ ভিএআর হিসেবে দায়িত্ব পালন করবেন উরুগুয়ের রেফারি লিওদান গঞ্জালেস। তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যান।

বর্তমানে বিশ্বকাপের সব ভিএআর কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) থেকে। কোনো কারণে ওই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে ব্যাকআপ ভিএআর সঙ্গে সঙ্গে দায়িত্ব গ্রহণ করে মাঠের রেফারিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।

ফিফার নিয়ম অনুযায়ী, ভিএআর ব্যবস্থায় সমস্যা দেখা দিলেও ম্যাচ বন্ধ রাখা যাবে না। তবে আধুনিক ফুটবলে ভিএআর ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সম্ভাব্য প্রযুক্তিগত জটিলতা মোকাবিলায় প্রথমবারের মতো এই বিকল্প ব্যবস্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে ম্যাচটির রেফারিং প্যানেল নিয়েও আলোচনা চলছে। কারণ মাঠের রেফারি, দুই সহকারী রেফারি এবং ভিএআরের দায়িত্বে থাকা কর্মকর্তারা সবাই আর্জেন্টিনার। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেল্লো। তার সহকারী থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। ভিএআরের দায়িত্বে থাকবেন দারিও হেরেইরা ও ক্রিস্তিয়ান নাভারো। আর পুরো ভিএআর কার্যক্রম তদারকি করবেন হার্নান মাস্ত্রানজেলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..