✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

শিক্ষার্থীদের নতুন নির্দেশনা দিল মাউশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ০১:৪৯:৪৩ |
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করা, মাদকবিরোধী সচেতনতা বাড়ানো এবং ইভটিজিং ও ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে এসব উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে অধিদপ্তরের আওতাধীন অঞ্চলের সব জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া পদক্ষেপের তথ্য নির্ধারিত ছকে একত্র করে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতেও সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে।

এসব সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী ধরনের উদ্যোগ নিয়েছে, তা জানতে চেয়েছে মাউশি। অগ্রগতি প্রতিবেদনে মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন, প্রচারসামগ্রী বিতরণ, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, সভা-সেমিনার ও সচেতনতামূলক প্রচার এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া কার্যক্রমের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলের জেলা ও উপজেলাভিত্তিক তথ্য একত্র করে নির্ধারিত ছকে বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে হবে। প্রতিবেদন পাঠানোর শেষ সময় আগামী ২৬ অক্টোবর। এ জন্য director.mew@gmail.com ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..