✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ০১:৪৫:৩৫ |
২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন অভিনেত্রী সাবিলা নূর। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে সুখেই সংসার করছেন। এমনটাই জানা যায় শোবিজে কান পাতলে।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের সংসার ভাঙার গুঞ্জন। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

বিভিন্ন গণমাধ্যমেও সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেসব আলোচনায় দাবি করা হচ্ছে, এক ক্যামেরাম্যানের সঙ্গে অভিনেত্রীর হৃদয়ঘটিত সম্পর্ক তৈরি হয়েছে। আর এ কারণেই নাকি স্বামী তাহেরের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। এমনকি তারা আলাদা থাকছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে।

তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সাবিলা নূর কিংবা তার স্বামী নেহাল সুনন্দ তাহের - কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা সাবিলা নূরের সংসার ভাঙার গুঞ্জন তাই নতুন করে প্রশ্ন তুলেছে- সত্যিই কি দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছে, নাকি এটি নিছকই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা?

নির্ভরযোগ্য কোনো বক্তব্য বা তথ্য সামনে না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচনা করা উচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..