✕

সর্বশেষ :
তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার? ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ জ্যামাইকায় মুসলমানদের হারানো ইতিহাস জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

জলাবদ্ধতাই মুম্বাইয়ের নিয়তি: হাইকোর্টের ক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:২০:২৪ |

বৃষ্টি হলে শুধু চট্টগ্রাম বা ঢাকা নয়, ডুবে যায় ভারতের মুম্বাইও। বৃষ্টি হলেই ডুবে যায় বলিউডের তারকাদের থাকার এই শহরের পথঘাট। বোম্বে হাইকোর্টের একটি বেঞ্চ, জলাবদ্ধতাকেই মুম্বাইয়ের নিয়তি হিসেবে অভিহিত করে বলেছেন, এ সঙ্কট মানবসৃষ্ট, কর্তৃপক্ষকে দোষ দিয়ে লাভ নেই।

গত কয়েকদিনের টানা রেকর্ডভাঙা ভারী বর্ষণে ডুবে গেছে মুম্বাইয়ের পথঘাট, রীতিমত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচল, যানজটে নাকাল আরব সাগরের পাড়ের অভিজাত এই শহরটি। 

এ অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি গৌতম আনখাদের একটি ডিভিশন বেঞ্চ বলেছেন, নাগরিকদের অসচেতনতা, অবৈধভাবে জমি দখলের প্রবণতা, ড্রেন বন্ধ করা এবং পাবলিক অবকাঠামোর অপব্যবহারের কারণেই জলাবদ্ধতার সঙ্কট সৃষ্টি হয়েছে। একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্প সংক্রান্ত মামলার শুনানি চলাকালে বোম্বে হাইকোর্ট মুম্বাইয়ের জলাবদ্ধতা নিয়ে এই মন্তব্য করেন। 

হাইকোর্ট বলেন, মানুষ মানুষ বর্জ্য দিয়ে ড্রেন আটকে রাখে, রাস্তাকে অবৈধ পার্কিংয়ের জায়গায় পরিণত করে এবং খাবারের স্টল দিয়ে ফুটপাত আটকে রাখে। তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঘুগে বলেন, এমনকি হাইকোর্টের বাইরের ফুটপাতগুলোও অবৈধ দোকানে দখল হয়ে আছে। 

তিনি বলেন, ’আমাদের স্বভাব হলো নিজেদের মাতৃভূমিকে লুণ্ঠন করা। আমরা বেআইনিভাবে জমি দখল করি, আর যখন উচ্ছেদের নোটিশ আসে কেবল তখনই আইনের বই খুঁজি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..