✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চলচ্চিত্রে ‘মাইলস’খ্যাত শাফিন আহমেদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৮, | ১০:২৩:১৩ |

তিন দশক ধরে বাংলদেশের জনপ্রিয় পপ ব্যান্ড ‘মাইলস’-এর সদস্য হিসেবে জনপ্রিয় শাফিন আহমেদ। একাধারে গীতিকার ও সুরকার এই তারকা এবার অন্য খবর দিলেন। সিনেমায় অভিনয় করছেন তিনি। ‘রহস্য ঘেরা শহর’ নামে কিশোর থ্রিলার নিয়ে ছবি নির্মাণ করছেন তারেক মুহাম্মদ খান। সিনেমাটিতে রোববার চুক্তিবদ্ধ হয়েছেন শাফিন আহমেদ।

এ বিষয়ে শাফিন আহমেদ বলেন, ‘কাজটি নিয়ে অনেকদিন ধরে পরিচালকের সঙ্গে আলোচনা চলছিল। অবশেষে রাজি হলাম। এতে আমাকে একজন রহস্যমানব হিসেবে দেখতে পাবেন দর্শক।’

আগামী ১১ মার্চ ‘রহস্য ঘেরা শহর’ সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাওয়ার কথা আসন্ন ঈদে।

পরিচালনার পাশাপশি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তারিক মুহাম্মদ হাসান। তিনি বলেন, ‘কিশোর থ্রিলার গল্পের সিনেমা এটি। শাফিন ভাইকে ধন্যবাদ তিনি আমার ওপর আস্থা রেখে অভিনয়ে করছেন এতে। মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ তরুণ প্রজন্মের কাছে একটি স্বপ্নের নাম। মাইলসের গান শুনে শুনেই তরুণরা ব্যান্ডের গানের প্রতি আগ্রহি হয়। এই মাইলস ব্যান্ডের শাফিন ভাই আমার ছবিতে অভিনয় করছেন এটা আমার বেশ আনন্দের। এর আগেও মিউজিক ইন্ডাষ্ট্রির বশে কয়েকজন বড় বড় তারকাদের নিয়ে কাজ করেছি আমি। অভিনয় করিয়েছি ক্রিকেট অঙ্গনের তারকাদেরও। আশা করি শাফিন ভাইকে নিয়ে এবারের যাত্রাটা দারুণ হবে।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি। আরো আছেন সামিন, মানিক ও সপ্তর্শীসহ অনেকেই।

প্রসঙ্গত, সংগীত ভুবন থেকে অনেক তারকাই অভিনয়ে এসে প্রশংসিত হয়েছেন। তাদের মধ্যে কণ্ঠশিল্পী আগুন ও পার্থ বড়ুয়ার নাম উল্লেখযোগ্য। এবার দেখার পালা সেই পথে হাঁটতে গিয়ে শাফিন আহমেদ কতোটা সাফল্য পান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..